শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

ভক্তি ঐতিহ্য আর সম্প্রীতির মিলনমেলা পৌর মহাশ্মশানে ছয় চড়কপূজার দেলের মহাসমাগম

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি প্রাচীন ঐতিহ্য ও ভক্তির আবহে সিরাজগঞ্জ পৌর মহাশ্মশান ঘুড়কা শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ছয়টি কালবৈশাখী চড়কপূজার দেলের একত্রিত মহাপূজা।

সোমবার (১১ মে ২০২৬) রাত ৯টায় অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে ভক্তদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ধর্মীয় আবেগ আর সম্প্রীতির এক অপূর্ব মিলনমেলা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি,আর পূজার মন্ত্রোচ্চারণে পুরো এলাকা হয়ে ওঠে এক আধ্যাত্মিক পরিবেশ।ভক্তরা প্রার্থনা করেন মানবকল্যাণ,শান্তি ও সমৃদ্ধির জন্য। নানা বয়সী মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এসময় উপস্থিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মানিক সাহা,সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য দীপঙ্কর ঘোষ শুভ,শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ এবং জেলা ছাত্রদলের সদস্য মোঃ শরীফ ইসলাম।

অতিথিরা বলেন ধর্মীয় অনুষ্ঠান শুধু আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে।
রাতভর ভক্তদের প্রার্থনা,পূজা আর ভক্তিমূলক পরিবেশে মুখরিত ছিল পুরো মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর মানুষের আন্তরিক অংশগ্রহণে চড়কপূজার এই আয়োজন হয়ে ওঠে স্মরণীয় এক অনুষ্ঠান।

উল্লেখ্য: এবারের চড়কপূজায় অংশগ্রহণ করে শ্রী শ্রী ধানবান্ধী শিব মন্দির,নতুন ভাঙ্গাবাড়ী শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির,গোশালা শ্রী শ্রী কালীমাতা মন্দির,বাহিরগোলা বীনাপানি কালীমাতা মন্দির,বনবাড়িয়া শিববাড়ী মন্দির এবং বেলকুচি চালা কেন্দ্রীয় মন্দিরের দেল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০