শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ সরকার(৬০) নামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
রবিবার ৭ জুন সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজার থেকে তাকে আটক করা হয়। সোমবার ৮ জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১১ মে-২০২৫ গভীর রাতে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরদিন এ ঘটনায় অষ্টমনিষার বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ এর ১৮ নেতাকর্মী সহ অজ্ঞাত ৪০/৫০ জন কে আসামি করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিস্ফোরক মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোন্নাফ সরকার কে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০