শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন সহ্য করে না : এটি এম আজহার

Download Photocard

রংপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ভারতের তোষামোদি করবে তাদের দ্বারা দেশের উন্নয়ন কখনো সম্ভব হবে না। কারণ, ভারত কখনো বাংলাদেশের উন্নয়নকে সহ্য করে না।

রংপুরের তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও কারামুক্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, দেশের জন্য, ইসলামের জন্য, সত্য ও ন্যায়ের পথে চলার কারণে বারবার আমাদের ওপর জুলুম-নির্যাতন নেমে এসেছে। কিন্তু আল্লাহর সহায়তা, জনগণের ভালোবাসা ও দোয়া আমাদের দৃঢ় রেখেছে।

তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে তাকে বিনাদোষে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার চেষ্টা করেছিল। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকলের ভালোবাসায় মুক্তি পেয়েছি। মিথ্যা প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার এতদিন জনগণকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। দ্রুত সে অধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে শিষ্টাচার বজায় রাখা ও গঠনমূলক সমালোচনার রাজনীতি করতে হবে। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, আমি আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আমার কাছে শুধু জামায়াতে ইসলামী নয়, সকল ধর্মবর্ণ ও দল-মত নির্বিশেষে সবাই আমার কাছে সমান। মহান আল্লাহ আমাকে নতুন করে জীবন দিয়েছেন। আমি সর্বশক্তি দিয়ে আপনাদের খেদমত করে যেতে চাই।

তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস. এম. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মমতাজ উদ্দিন আহমেদ, আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, এটিএম আযম খান, মজলিশে শূরা সদস্য, নীলফামারী জেলা জামায়াত আমির মাওলানা আব্দুর সাত্তার, তারাগঞ্জ উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ যুব বিভাগ, ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

এর আগে ১৪ বছর পর নিজ জেলায় ফিরেছেন সদ্য কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বর্তমান নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বৃস্পতিবার সকালে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে আসেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের আট জেলার আমির ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিমানবন্দরের বাহিরে দলীয় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।

সাংবাদিকদের এক প্রশ্নে এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ এনে কথিত ট্রাইব্যুনাল বানিয়ে অপরাধী সাজিয়ে আমাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। কিন্তু সত্যের জয় হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগে পালিয়েছে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর এত অত্যাচার জুলুম করার পরেও আমরা কেউ পালিয়ে যাইনি। এই দেশে জন্মেছি এই দেশেই থাকবো।

এরপরে আজ বিকাল ৪টায় বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে গণসংবর্ধনায় অংশগ্রহণ করবেন। পরে নিজ বাড়ি লোহানিপাড়া ইউনিয়নে পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে বালুয়াভাটার বাড়িতে এসে রাতযাপন করবেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০