
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
মহান মে দিবসে সিরাজগঞ্জে ২হাজার মেহনতি শ্রমিক নিয়ে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ মে ২০২৬), শুক্তবার সকাল ১০টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে ২হাজার শ্রমিক মেহনতি শ্রমিক নিয়ে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মানবতার ফেরিওয়ালা, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো : আব্দুস সাত্তার এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শহরের এসএস রোড, মুজিব সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মতি সাহেবের ঘাটে এসে শেষ হয়।

হাজার হাজার শ্রমজীবী মানুষ মহান মে দিবস সফল হোক, সার্থক হোক ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিরাজগঞ্জ পৌর শহর। বর্ণাঢ্য র্যালী শেষে দুপুরে হাজী আব্দুস সাত্তার এর আয়োজনে ২ হাজার শ্রমিক মধ্যাহ্নভোজ করানো হয়।
মধ্যাহ্নভোজের পূর্ব হাজী আব্দুস সাত্তার ২হাজার মেহনতি শ্রমিকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক।” শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে জনপ্রিয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।
এসময় সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানু,হেলাল উদ্দিন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী শাজাসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।