ইছাহাক হোসেন,,এনায়েতপুর চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় চৌহালী উপজেলা তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন, চৌহালী উপজেলা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন, চৌহালী উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন এর সকল শ্রমিক সদস্য এক যোগে শ্রমিক দিবসের বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মকবুল আহম্মেদ
ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা,

এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখা সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোঃ আব্দুল কাদের প্রামাণিক, আজকের র্যালি শুরুর আগমুহূর্তে বক্তাগণ বলেন, মেহনতী খেটে খাওয়া দিন মুজুর শ্রমিক ভায়েরা আপনাদের কে স্মরণ করিয়ে দিতে চাই, যেই ভাবে আমেরিকার শিকাগো শহরে দি হে গে মার্কেটের শ্রমিকদের রক্তের উপর দিয়ে আজকের এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরা দেখেতে পাই যারা শ্রমিক তারাও চাঁদা বাজদের হাত থেকে রক্ষা পাইনি।






