
মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ মুক্তির সোপানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬ টা ১ মিনিটে পৌর শহরের বিজয় সৌধ, মুক্তির সোপান সংলগ্ন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক।
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক বলেন,১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের সংগ্রাম, যার মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করছে পুরো জাতি। তিনি আরো বলেন,
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধ ও বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এঁর উপাধ্যক্ষ ইন্জিনিয়ার প্রকৌশলী আই,.জি মাহমুদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদ খান হাসান,
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ( নন - টেক) ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ডি আর এস এল সিরাজগঞ্জ জেলা রোভার মো. মহসীন আলী সহ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারী ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিলেন।