
মো: ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে বিশিষ্ট সমাজ সেবক ও মানব কল্যাণ দন্তব্য হোমিও চিকিৎসালয়ের এর প্রতিষ্ঠাতা হাজী মো: আব্দুস সাত্তারে সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে জে.সি রোডস্থ এই চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সমাজ সেসব ও প্রতিষ্ঠাতা হাজী মোঃ আব্দুস সাত্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন,মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে ভালো চিকিৎসা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান,এই চিকিৎসালয়ে হোমিও চিকিৎসা সেবা ছাড়াও প্রয়োজন অনুযায়ী রোগীদের উপযুক্ত স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে। তিনি আরও বলেন,মানব কল্যাণ দন্তব্য হোমিও চিকিৎসালয় ভবিষ্যতে সিরাজগঞ্জসহ আশপাশের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফিতা কাটিয়ে ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মানব কল্যাণ দাতব্য হোমিও চিকিৎসালয় রোগী দেখবেন ডা:মো: মাহমুদুল হাসান মাসুম। রোগী দেখার সময় প্রতিদিন সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত।
উল্লেখ্য- দন্তব্য চিকিৎসালয় হলো এমন একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র যেখানে বিনামূল্যে অথবা খুব কম খরচে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়, বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য। এটি সাধারণত একটি জনহিতৈষী সংস্থা দ্বারা পরিচালিত হয় এবং এর মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা।