প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ
মামাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল তরুণের

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাতকপুর এলাকায় মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. মোস্তফা মোল্লা (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণ বাগেরহাটের কচুয়ার বিলকুল কাঠালতলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার বিকেলে মামাবাড়ির পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যান। মামাবাড়ির পরিবারের লোকজন তাকে ফিরে আসতে দেরি দেখে পুকুর যায়।
পরে সেখানে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে।মৃতের স্বজনরা জানায়, ওই তরুণ সাঁতার জানতেন না। তিনি সোমবার সকালে বাড়ি থেকে ফকিরহাট উপজেলার বেতাগার চাতকপুর গ্রামে মামা রুহুল মোল্লার বাড়ি বেড়াতে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ সংবাদ. All rights reserved. | Developed by UNIK BD