
মোঃ হোসেন আলী (ছোট্র) : আজ সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে (২৩ মার্চ) তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম আব্দুল জব্বার বাবুর ১ম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন-
মির্জা বাবুর ১ম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানাই। তাঁর কর্মময় জীবন এবং আদর্শ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই বিশেষ দিনে আমরা গভীর শোক প্রকাশ করছি।
মরহুম আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, কোরআন খতম এবং তার কবর জিয়ারত।
নেতাকর্মীরা বলেন, মরহুম আব্দুল জব্বার বাবুর আদর্শ ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আব্দুল জব্বার বাবুর মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির মহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সাংগঠনিক, সাংগঠনিক সম্পাদক, আবু সাইদ সুইট, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এস এম তানভীর মাহমুদ পলাশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলমিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না মরহুম আব্দুল জব্বার বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।