
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আগামীকাল ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস—২০২৫। দিবসটি রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দিবসটি ওইদিন সকাল এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে একইস্থানে মহানগর ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হবে।
জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ
উল্লেখ্য- বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরানী। তাঁর প্রকৃত নাম ছিল রোকেয়া খাতুন, পরে বৈবাহিক সূত্রে 'রোকেয়া সাখাওয়াত হোসেন' নামে পরিচিত হন, তবে তিনি 'বেগম রোকেয়া' নামেই অধিক পরিচিত ও সম্মানিত। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত, লেখিকা, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে নারী অধিকার ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।