
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। এ উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২৬ইং রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই গণআন্দোলনের বীর শহিদদের স্মরণ করা হয়। সভায় বক্তারা বলেন,জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সভা শেষে জুলাই আন্দোলনের সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা সোহেল রানা, জামায়াতে ইসলামীর পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, সেক্রেটারি জিয়াউর রহমান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব মোকাররম হোসেন সাদ্দাম, গণঅধিকার পরিষদের পৌর সভাপতি ইয়াকুব আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই গণআন্দোলনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।