শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশে ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতজুড়ে এসব বেঞ্চ স্থাপন করা হয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রামেক ক্যাম্পাসে ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বসার উপযোগী বিশ্রামস্থলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রোগীর স্বজনদেরও অপেক্ষার সময় বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ক্যাম্পাসের ফুটপাত উন্নয়ন ও পাকা করার কাজ চললেও বসার স্থান না থাকায় ভোগান্তিতে পড়তে হতো সংশ্লিষ্টদের।

গত ২৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় শিক্ষার্থীরা তাঁর কাছে বেঞ্চ স্থাপনের দাবি তুলে ধরেন। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বেঞ্চ স্থাপন করা হয়।

জানা গেছে, ইতোমধ্যে ক্যাম্পাসে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে। আরও ১৫টি বেঞ্চ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। নতুন স্থাপিত বেঞ্চগুলো শিক্ষার্থীদের বিশ্রাম এবং রোগীর স্বজনদের সাময়িক অবকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী বলেন, রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। এতে রাজশাহী মেডিকেল কলেজ আরও আধুনিক ও প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০