
জেবুন্নেছা ইয়াসমিন- সিরাজগঞ্জ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বল্প সময়ের শাসনামলে জাতির মেরুদণ্ড শিক্ষা সহ সকল ক্ষেত্রেই উন্নয়নে বুনিয়াদ গড়ে তুলেছিলেন,তার সেই উন্নয়নের বুনিয়াদের উপর আজও দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে।
বুধবার ( ১ অক্টোবর ২০২৫) রাতে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের আশা আকাঙ্খার প্রতি সম্মান দেখিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তণ করে দেশের রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী হয়েছিলেন। শুধু তাই না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তণ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে,সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিরোধী দলের নেতা হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং গণতন্ত্রর প্রতি তার শ্রদ্ধ্যাশীলতার স্বাক্ষর রেখেছেন।শিক্ষাক্ষেত্রে জিয়াউর রহমানের সংস্কার ও উন্নয়নের ধারাকে নতুন মাত্রা দান করেছিলেন তার সহধর্মিণী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নারী অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ। তার শাসনামলে প্রণীত হয় বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন। মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি হয়।
কারিগরি ও উচ্চশিক্ষার উন্নয়নে শহীদ জিয়ার পাশাপাশি খালেদা জিয়ার নীতিও ছিল সুস্পষ্ট—শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করা। তিনি নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন এবং কৃষি ও প্রকৌশল শিক্ষার আধুনিকীকরণে পদক্ষেপ নেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বলেছেন,আওয়ামী লীগ সকল ক্ষেত্রেই লুটপাট করেছে ও অব্যবস্থাপনার জঞ্জাল বিছিয়ে গেছে সেখান থেকে সকল ক্ষেত্রেব্যবস্থাপনা ফিরে আনতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার হিমশিম খাচ্ছে। তিনি বলেন,বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে সকল জঞ্জাল পরিস্কার করে, সকল সম্ভাবনা কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাবে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক আবু হাশেম তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় জেলা সদরের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধীক শিক্ষক শিক্ষিকারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আনিসুজ্জামান পাপ্পু,আবদুল কাদের,অমর কৃষ্ণদাস,যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।