শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে মির্জা মোস্তফা জামানের গভীর শ্রদ্ধাঞ্জলি

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।

শুক্রবার (২৯ মে ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রধান পথিকৃৎ ও স্বাধীনতার অবিস্মরণীয় নায়ক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের প্রশ্নে তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, বরং ছিলেন দেশপ্রেম, সততা, সাহসিকতা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংকটময় মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী মানুষকে সাহস ও প্রেরণা যুগিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ, কৃষি ও শিল্পখাতের উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর ক্ষেত্রে তাঁর দূরদর্শী নেতৃত্ব আজও দেশের মানুষের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।

মির্জা মোস্তফা জামান বলেন, শহীদ জিয়া বিশ্বাস করতেন আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি গ্রামবাংলার মানুষের ভাগ্যোন্নয়ন, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, যুবসমাজকে কর্মমুখী করে তোলা এবং দেশের উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাঁর গৃহীত ১৯ দফা কর্মসূচি ছিল দেশের উন্নয়ন ও জনগণের মুক্তির এক বাস্তবধর্মী রূপরেখা।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য চেয়ারম্যান ও সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। “সবার আগে বাংলাদেশ” — এই মূলনীতিকে ধারণ করেই জিয়া পরিবার দেশের মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও গণতন্ত্রের আপোষহীন মহীয়সী নারী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁদের আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তাঁর মৃত্যুতে গোটা জাতি গভীরভাবে শোকাহত হয়েছিল। এরপর থেকে প্রতিবছর দিনটি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহাদৎ বার্ষিকী হিসেবে পালন করে আসছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০