
ছাম্মি আহামেদ আজমীর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে পাঁচ শতাধিক অসহায় দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি দক্ষিণ ও হোসেনপুর এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এবং জে.সি. রোডস্থ ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচি সফল ভাবে পালন করা হয়। এতে কর্মসূচিতে পাচঁ শতাধিক অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ. ম.রকিবুল হাসান রতন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জে.সি.রোডস্থ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজউক শ্রমিক দলের যুগ্ম -সাধারণ সম্পাদক মো. আনিস আহমেদ, জে.সি রোডস্থ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজ সেবক মো:আরিফুল ইসলাম।

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম রকিবুল হাসান রতন বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা।দেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন,গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শাহাদত বার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর আদর্শের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খাবার পেয়ে অসহায় ও দুস্থ মানুষদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। তারা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর মাঝেও ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।