মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আজ সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি 
গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা
রাজশাহীর পবায় ইজারা কার্যক্রম পেছানোর দাবি,অনড় উপজেলা প্রশাসন
রাজশাহী নগরীতে গুলিতে প্রাণ গেল গোলাম মোস্তফার, আসামিদের গ্রেফতারে অভিযান
সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে সমগীত পাঠশালার আয়োজনে রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মিলন মেলা অনুষ্ঠিত 
শাহজাদপুরে পরিবারের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা!
পাবনায় বিদ্রোহীর কারণে কপাল পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের পদপ্রার্থীর
সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বেলকুচিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ নেতার সকল পদ স্থগিত

শাহজাদপুরে পরিবারের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় বকাঝকা করার কারনে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে (১৬ ফেব্রুয়ারি) সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত লামিয়া সরকার চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।
নিহত লামিয়ায়ার ভাই বেলাল, বড় চাচি পাখি খাতুন এবং স্বজনেরা জানান, মোবাইল ফোনে আসক্ত লামিয়া অত্যন্ত জেদি। জন্মের ৯ মাস বয়সে ওর মা ওকে রেখে অন্যত্র বিয়ে করে। তখন থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছে। বড় হওয়ার সাথে সাথে মোবাইলে আসক্তি বাড়ে। টিকটক আর ফেসবুকে সময় কাটানো লামিয়ার মোবাইল আসক্তি কমাতে নামাজ পড়ার জন্য পিড়াপিড়ি করে পিতা সাইদুল সরকার। দুইদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় বকাঝকা করায় পিতার উপর অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেই অভিমান থেকেই নিজের ঘরে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ এমদাদুল হক জানান, গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭