শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

আজ মঙ্গলবার (৫ই মে ২০২৬) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক ন‌ওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ

আরো বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতিন ঠান্ডু ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা শাহজাদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পৌর শহরের যানজট, করতোয়া নদীর দূষণ, কাপড়ের হাটের দুরাবস্থা, গো খাদ্যের ভেজাল, মাদক, দুর্নীতি, সহ উল্লেখযোগ্য সমস্যা গুলোর বিষয়ে পদক্ষেপ দাবি করেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই উপজেলার সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো, আশা করছি শাহজাদপুর উপজেলার টেকস‌ই উন্নয়নে আমার পদক্ষেপ আপনাদের প্রত্যাশা পুরণে ভুমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০