
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ "সয়দাবাদ উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, আলোচনা সভা ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়। মোট ১০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫এপ্রিল) সকাল হতে দিনব্যাপী উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরকার রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রিপন মিয়া ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল আলীম সেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা নোমান আলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরকার রফিকুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ রিপন মাহমুদ প্রমুখ। এসময়ে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ মমতা পারভীন সহ সকল সহকারী শিক্ষক, অভিভাবক সদস্য, কর্মচারী, শিক্ষার্থীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।