শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সলঙ্গায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত

Download Photocard

আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) সকালে সলঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সলঙ্গা ফারিয়ার সভাপতি মো. আলাউদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়ার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বদিউজ্জামান,আরিফুল ইসলাম,উজ্জ্বল কুমার।

এছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চললেও কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অবহেলা, হয়রানি ও অসম্মানজনক আচরণের শিকার হতে হচ্ছে। চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেই তুলনায় তারা ন্যায্য মর্যাদা পান না।

ফারিয়ার সদস্যগণ আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত ও পেশাদার কর্মী। অথচ বিভিন্ন স্থানে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মানজনক আচরণ এবং পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০