
মো: আখতার হোসেন হিরন :
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সলঙ্গা থানা শাখার নেতৃবৃন্দ। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানা যুবদলের আয়োজনে বাজারের ধানহাটা থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদমতলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে মিছিলটি শেষ হয়েছে। উক্ত প্রতিবাদ সমাবেশে সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে সদস্য সচিব শাহিন রেজার পরিচালনায় বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী হাসান আমজাদ,সেলিম এলাহি, তারেক মাহমুদ, সোহেল রানা,রাসেল আহমেদ প্রমুখ।
থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়।
তিনি আরও বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, আর এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দিতে সবসময় প্রস্তুত আছি।
সদস্য সচিব শাহিন রেজা তার বক্তব্যে বলেন,সলঙ্গা থানা যুবদলের নেতাকর্মীরা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে রাজপথে থেকে যেমন সকল ষড়যন্ত্রের মোকাবেলা করেছি। আগামী দিনের জন্য থানা যুবদলের সকল নেতাকর্মী সজাগ থাকবেন স্বৈরাচার আওয়ামী লীগের লোকজন যে কোন ষড়যন্ত্র করলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। এসময় প্রতিবাদ সমাবেশে ও মিছিলে সলঙ্গা থানার ছয়টি ইউনিয়নের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।