শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সলঙ্গায় প্রত্যাশিত সিরাজগঞ্জের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Download Photocard

সোহান সেখ :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৫টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য উপহার বিতরণ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ।

মঙ্গলবার (২৬ মে ২০২৬)দুপুর ২টায় সলঙ্গার রৌহাদহ নূরানী দারুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে প্রতিটি পরিবারের হাতে একটি করে খাদ্য উপহার ব্যাগ তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, লাচ্ছা, সেমাই, সুজি, চিনি, সয়াবিন তেল, গুঁড়া দুধ, বুটের ডাল, পেঁয়াজ ও সাবান।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক বলেন, আজ পবিত্র হজের আরাফাহর দিন। এই মহিমান্বিত দিনটিকে ভালো কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখতেই আমাদের এ আয়োজন। গরিব ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশা-আল্লাহ। এ সময় তিনি সংগঠনের দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আরিফুর রহমান, সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসেন, সদস্য হাফেজ ছারোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান সবুজ, হাফেজ আবু তালহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রত্যাশিত সিরাজগঞ্জ সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ঈদ খাদ্য উপহার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে প্রশংসা অর্জন করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০