শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সলঙ্গায় বাঁশের বেরিগেটে চোর আটক

Download Photocard

আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গা অঞ্চলের আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে গরু চুরি রোধ করতে গ্রামে প্রতিটি প্রবেশ রাস্তায় বাশ দিয়ে বেরিগেট তৈরি করে সারা রাত জেগে পাহাড়া দেয় গ্রামবাসী। আর সেই ফাদে ধরা পরেছে চুরি করা মিশুক গাড়িসহ চোরের সরদার লিটন (৩৮)। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে সলঙ্গার চরগোঁজা গ্রামে। চুরি করা মিশুক গাড়ি নিয়ে নিজ গ্রামে প্রবেশ করতে ধরা পড়ে বাশের বেরিগেটে পাহারাদারদের কাছে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা চোরের সরদার একই গ্রামের আব্দুল রশিদের ছেলে লিটন কে উত্তমমাধ্যম গণধোলাই দিয়ে সলঙ্গা থানা পুলিশের নিকট আজ মঙ্গলবার হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানায়, লিটন দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় চুরি ও ডাকাতি করে। আজ উল্লাপাড়া তেতুলিয়া থেকে এ গাড়ি চুরি করে গ্রামে প্রবেশ করতে আমাদের বাশের বেরিগেটে ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে সব অকপটে স্বীকারও করে।

এব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, রাতে চোর ধরা পরার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চোরকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় মিশুক গাড়ীটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

তিনি জানান, এ চোর দলের সদস্য লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০