
মো: আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ'র পিতা আবু বকর সিদ্দিক (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্য জনিত কারনে গতকাল সোমবার রাতে নিজ বাড়ি আমশড়া গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৬ ছেলে,২ মেয়ে, নাতি-নাতনি,আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকালে আমশড়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে পরে সামাজিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
মরহুমের নামাজে জানাজায় রাজনৈতিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসার ছাত্র শিক্ষক,আলেম সমাজ,সলঙ্গা অঞ্চলের সাংবাদিক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর শায়েখ ড. মাও: আব্দুস সামাদ সাহেব,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী,আমশড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মিজানুর রহমান,ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন,ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাও: আব্দুল করিম সিরাজী,ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক আব্দুর রহিম।
শোকাহত পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে সাংবাদিক ফারুক আহমেদ তাঁর পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।