শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মানিকের নৈপুনে সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সম্মাননা স্মারক প্রদান

আলী আশরাফ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের ফুটবল ক্লাবের অধিনায়ক সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল টিমের সদস্য মো: মানিক আহমেদ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

(১৪ এপ্রিল ২০২৬), মঙ্গলবার রাত্রী ৮টায় সিরাজগঞ্জ মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদান সময় মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের উপদেষ্টা ফরহান আলী মন্ডল, আব্দুস সামাদ খন্দকার, মাসুদ রানা, একরাম আলী তালুকদার, ডা: মাহমুদ আলী, আলহাজ্ব গোলাম আজম মন্ডল, আজমল হোসেন খান পান্না, আব্দুর রাজ্জাক, সভাপতি মোস্তাক আহাম্মেদ, সাধারণ হাফিজুর রহমান হাবীল, সাংগঠনিক সম্পাদক আশফাকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তুষার শেখ ও ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল টিমের সদস্য মো: মানিক আহমেদ সিরাজগঞ্জ মাহমুদপুর গ্রামের আসলাম শেখ পুত্র মো: মানিক আহম্মেদ। মানিক আহম্মেদ এর একটি গোলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ।

উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালে’তে নেপালকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন সিরাজগঞ্জ মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের ফুটবল ক্লাবের অধিনায়ক মানিক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। শুরুতেই বেশ কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যায়। তবে ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের দল। দারুণ এক হেডে বাংলাদেশকে লিড এনে দেন মোহাম্মদ মানিক। তার একমাত্র সেই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম থেকেই অনেক আক্রমণ হচ্ছিল। গোল পেতে দশ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক। এতে মালে স্টেডিয়ামের গ্যালারী গোল উৎসবে মাতে। মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসী দর্শক রয়েছেন অনেকে।

(৩ এপ্রিল ২০২৬) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচটি ০-০ গোলে ড্র ছিল। এটি বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০