শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সাবেক কৃতি ক্রিকেটার হালিম বাবুর সুযোগ্য সন্তান তামিমের ক্রিকেটে উত্থানে গর্বিত সিরাজগঞ্জ

ছাম্মি আহমেদ আজমীর :

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক কৃতি ক্রিকেটার হালিম বাবুর সুযোগ্য সন্তান মো: তামিম সেখ দিন দিন ক্রিকেটে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এগিয়ে চলছে। তার ধারাবাহিক উন্নতি ও পরিশ্রম দেখে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন জেলার সাবেক ক্রিকেটাররা।ছোটবেলা থেকেই বাবার হাত ধরে ক্রিকেটের সঙ্গে পরিচয় তামিমের।শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠের প্রতি ভালোবাসা,নিয়মিত অনুশীলন আর অদম্য ইচ্ছাশক্তি তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে সে যা ইতোমধ্যে সবার নজর কেড়েছে।

এ প্রসঙ্গে তামিমের বাবা সাবেক কৃতি ক্রিকেটার হালিম বাবু বলেন,আমার ছেলেকে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলেছি। আমি সব সময় চাই সে একজন ভালো মানুষ হোক পাশাপাশি ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করুক। তার এই উন্নতি আমাকে গর্বিত করে তবে সামনে আরও অনেক পথ বাকি পরিশ্রম আর শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

অন্যদিকে তামিম তার অনুভূতি প্রকাশ করে বলেন,আমার বাবা ও মা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার বাবার কাছ থেকেই ক্রিকেটের প্রথম শিক্ষা পেয়েছি। আমি প্রতিদিন চেষ্টা করি নিজের ভুলগুলো শুধরে আরও ভালো খেলতে। সবার দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই এবং সিরাজগঞ্জের নাম উজ্জ্বল করতে চাই।

উল্লেখ্য: সিরাজগঞ্জের সাবেক ক্রিকেটাররাও তামিমের এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলন বজায় রাখতে পারলে তামিম ভবিষ্যতে জেলার ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা যোগ্য বাবার সঠিক দিকনির্দেশনা আর নিজের নিষ্ঠা ও পরিশ্রমে তামিম একদিন জাতীয় দলের হয়ে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে এবং জেলার ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০