শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জবাসীকে ঈদ-উল আযহা’র শুভেচ্ছা জানালেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত উৎসব। এই পবিত্র ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক ও আসন্ন কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মির্জা মোস্তফা জামান।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল আযহা আমাদের আত্মত্যাগ, সহনশীলতা, মানবতা ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর এই ঈদ আমাদের সামনে আসে। ঈদের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন। ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত।
মির্জা মোস্তফা জামান আরও বলেন, “আমরা যদি মানবিক মূল্যবোধকে ধারণ করি, তাহলে সমাজে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ আরও শক্তিশালী হবে। আমি সবসময় বিশ্বাস করি, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব। অতীতের মতো ভবিষ্যতেও আমি সিরাজগঞ্জবাসীর পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাকে মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়।”
তিনি আরও উল্লেখ করেন, পবিত্র ঈদ-উল আযহা আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক। রাজনৈতিক বিভেদ ভুলে সবাই যেন দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান এবং বলেন, “মহান আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন, দেশকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেন এবং সকল মানুষকে সুখী ও নিরাপদ রাখেন।”
পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০