
সোহান সেখ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পেশাজীবী অধিকার পরিষদ, সিরাজগঞ্জের আহ্বায়ক ও ব্রিটিশ কাউন্সিল এজেন্ট-কনসালটেন্ট শামীম মাহফুজ।
বুধবার (২৭ মে ২০২৬) দুপুরো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও মানবতার মহিমায় উদ্ভাসিত একটি পবিত্র ধর্মীয় উৎসব। এই উৎসব মানুষকে আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জের মানুষ সবসময়ই ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। এই জেলার মানুষ সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ায়, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। আমি আশা করি, সবাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করবেন। পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন।
তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও মানবসেবারও এক অনন্য শিক্ষা। তাই কোরবানির প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আমাদের সবাইকে মানবকল্যাণে কাজ করতে হবে।
পরিশেষে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সিরাজগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।