শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জবাসীকে পবিত্র ঈদ-উল আযহার আন্তরিক শুভেচ্ছা জানালেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। 

বুধবার (২৭ মে ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল আযহা মুসলিম জাতির জন্য এক অনন্য তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের ত্যাগ, মহানুভবতা, সহমর্মিতা ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ অনুসরণের মধ্য দিয়েই ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

তিনি বলেন, “বর্তমান সময়ে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ আরও বেশি প্রয়োজন। ঈদ আমাদের সেই শিক্ষা দেয়, যেখানে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।”

আব্দুল্লাহ আল কায়েস আরও বলেন, “দেশের এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবিক বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পবিত্র ঈদ-উল আযহার শিক্ষা আমাদের জীবনে আত্মত্যাগ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক।”

তিনি বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে যারা অসচ্ছল ও কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, পবিত্র ঈদ-উল আযহার কল্যাণে দেশ থেকে হানাহানি, বিভেদ ও অশান্তি দূর হোক এবং সকলের জীবনে বয়ে আসুক শান্তি, সম্প্রীতি ও অনাবিল আনন্দ।

পরিশেষে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে আবারও পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবার ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০