
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ-২ আসনসহ দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন। ঈদুল আযহা আমাদের ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন,বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ ধনী-গরিব সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।”
তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও নিরাপদ জীবন কামনা করেন।
উল্লেখ্য, মুহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।