শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক সাব্বির আলম মন্ডল

Download Photocard

আক্কাস আলী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক সাব্বির আলম (সবুজ) মন্ডল। মেধাবী, শিক্ষিত, সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকার সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন।দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে যুবসমাজের উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে তাঁর আন্তরিকতা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।স্থানীয়দের বিশ্বাস, একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক প্রতিনিধি হিসেবে সাব্বির আলম (সবুজ) মন্ডল নির্বাচিত হলে ১ নম্বর ওয়ার্ডকে আরও আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ডে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।সাব্বির আলম (সবুজ) মন্ডল বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকতে। তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। সেই চিন্তা থেকেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে আমি জনগণের সেবা করার সুযোগ চাই। এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”এ সময় তিনি ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান ভোট ও মতামতের মাধ্যমে তাকে জনগণের সেবার সুযোগ প্রদান করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০