
মোঃ হোসেন আলী (ছোট্ট) : উৎসবমুখর পরিবেশের মধ্যেদিয়ে
কৃষিক্ষেত্রে দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি সন্তান মাহবুবুল ইসলাম পলাশ তার নিজস্ব উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলায়
বিরল প্রজাতির বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে ঝিনাইদহ আইএইচটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে বিরল প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। এসময়ে উপস্থিত থেকে মেধাবী প্রায় ৩০জন শিক্ষার্থীরা হাতে বিরল প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বৃক্ষপ্রেমী ও কৃষিক্ষেত্রে দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি সন্তান মাহবুবুল ইসলাম পলাশ।
এসমশে বৃক্ষগুলোকে বিশেষভাবে যত্ন নেওয়ার নির্দেশনা দেন তিনি বলেন, “বিরল প্রজাতির গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এগুলোর সঠিক পরিচর্যা অত্যন্ত প্রয়োজন।এসময় উপস্থিত ছিলেন তামিম ইকবাল ,সাকিব ,মিম ,নাসির ও আবু হুজাইফা সহ অনেক।
উল্লেখ্য : সিরাজগঞ্জ থেকে সংগ্রহ করজ এসব গাছ রোপণ করা হয়।