
মোঃ হোসেন আলী ( ছোট্ট) : পিআইবির আয়োজনে সিরাজগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৬ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি) ভবন ২ ৬ষ্ঠ তলা, সেমিনার হল রুমে ২ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের হাতে সনদ হাতে তুলেদেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি) এর সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা ডট নেট হেড অব নিউজ গোলাম সামদানী ভূইয়া, বিশিষ্ট সাংবাদিক ও প্রশিক্ষক নাজিয়া আফরিন, বাংলা ফ্যাক্ট একজিকিউটিভ এম. এম. হাশমী সরকার,

প্রোগ্রাম সমন্বয়ে ছিলেন গবেষক ছিদ্দিক ফারুক এবং সহ-সম্পাদক আলী মুর্তোজা।প্রশিক্ষণ কর্মশালায় দৈনিক চিত্র জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হোসেন আলী (,ছোট্ট), দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি মোঃ রুবেল সরকার, দৈনিক স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ দিল,রংধনু টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শাহ আলম,দৈনিক নাগরিক ভাবনার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদ রোজাসহ সর্বমোট ২৬ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহন করেন।

উল্লেখ্য : নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে যে গুলো সেসন উপস্থাপিত হয়। (১) ভোট, ভোটারও নির্বাচন, এবং নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য, (২) নির্বাচনের অংশীজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসনও আইনশৃঙ্খলা বাহিনী, নিবাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম, (৩) নির্বাচন প্রক্রিয়া ঃ সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ভোটকেন্দ্র, মনোনায়ন, হলফনামা, নির্বাচনী আইনলঙ্ঘন, অনিয়মও অপরাধ, (৪) গণপ্রতিনিধিত্ব আদেশ - ১৯৭২ এবং সংস্কার নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য, রাজনৈতিক দলও প্রার্থীর আচরন বিধিমালা - ২০২৫, (৫) গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আয়জনে এ প্রঘম দিনের প্রশিক্ষণের সমাপ্তি করা হয়।