
জেবুন্নেছা ইয়াসমিন,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহর সংলগ্ন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা মোঃ আব্দুল জব্বারের নিকট এলাকার উশৃংখল ও চাঁদাবাজদের দাবীকৃত পাঁচ লক্ষ টাকার চাঁদা না দেওয়ায় তার বসতবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তা হীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। মামলাটির বাদী নিজেই এই অভিযোগ করেছেন।
নলিছাপাড়া গ্রামের বাসিন্দা গো-খাদ্যের কাঁচামাল সরবরাহকারী ও প্রসিদ্ধ চিনি ব্যবসায়ী স্থানীয় বিএনপি নেতা মোঃ আব্দুল জব্বার সেখ (৪৭) কর্তৃক সিরাজগঞ্জ সদর থানায় গত ২৪ জুন তারিখে দায়েরকৃত মামলা নম্বর ৭৪ সূত্রে জানা যায়, আসামী ১। মোঃ মারুফ হোসেন ( ২৬) পিতা-মৃত আবু শামা,
২। মোঃ মোস্তফা (৩০) ৩। মোঃ খোকন ( ৩৩) ৪। মোঃ সোহেল ( ২৭) সর্ব পিতা মোংলা সেখ ৫। মোঃ ইয়াসিন ( ২৭) পিতা-মৃত সাইফুল ইসলাম, ৬। মোঃ নিলয় (২৩) পিতা মোঃ মুক্তা সেখ, ৭। মোঃ ফারুক (২৭) পিতা-পিতা মৃত জুলমাত, ৮। মোঃ রুবেল ( ২৫) পিতা-হযরত আলী ৯। মোঃ আমিন (২৪) পিতা-মোঃ মন্টু সেখ ১০। রিফাত হোসেন (২৪) পিতা- মোঃ হযরত আলী ১১। মোঃ জেল হোসেন (২২) পিতা-মৃত রহিজ উদ্দিন ১২। মোঃ সোহান ( ২২) ১৩। মোঃ পারভেজ (১৯) উভয় পিতা অজ্ঞাত সর্ব সাকিন
নলিছাপাড়া, ইউপি-খোকশাবাড়ী, থানা ও জেলা সিরাজগঞ্জ আরও ১০/১৫ জন চাঁদাবাজ ও উশৃংখল প্রকৃতিরা বাদীর নিকট পাঁচ লক্ষ টাকার দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তারা বাদী উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায় গত ১৮/০৬/২০২৫ তারিখ রাত্রি অনুমান ৯ ঘটিকার সময় বাদী নিজে ব্যবসায়ীক কাজে ছোনগাছায় অবস্থানকালে উপরোক্ত সকল আসামী ও অজ্ঞাতনামা আসামীগণ হাতে ধারালো দা,কুড়াল,হাসুয়া,হাতুড়ি ইত্যাদি নিয়ে বেআইনি জনতাবদ্ধে তার বসতবাড়ীর টিনের গেট কোপাইয়া ও ভাংচুর করে বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করে বাদীকে খুঁজে না পেয়ে বাদীর স্ত্রী ও ছেলে সোহানকে হত্যার হুমকি দিয়ে ঘরের ভিতর স্টিলের আলমগীর ভাংচুর করে তাতে রক্ষিত নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণের বিভিন্ন গহনা লুট করে নেয়,যার মূল্য আনুমানিক চার লক্ষ আশি হাজার টাকা। একটি কম্পিউটার ডেস্কটপ ও একটি এলইডি টিভি ভাংচুর করে ক্ষতিসাধন করে। এছাড়া আরও অন্তত দেড় লক্ষ টাকার আসবাব পত্রের ক্ষতিসাধন করা হয়।
ভুক্তভোগী মামলার বাদী মোঃ আব্দুল জব্বার সেখ অভিযোগ করে জানান, হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি,আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তার হীনতায় ভুগছেন তিনি সহ তার পরিবারের লোকজন।
এ বিষয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর ( নিরস্ত্র) পতিন চন্দ্র বনিকের সাথে মোবাইল ফোনে ( ০১৭২৫৮৩২৬৭৪) যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার স্থল পরিদর্শন করা হয়েছে,একাধিকবার অভিযান চালানো হয়েছে,আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা যায়নি, তবে আসামীদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য পুলিশ তংপট রয়েছে।