
শাহরিয়ার মোরশেদ, ( সলঙ্গা) সিরাজগঞ্জ-
সলঙ্গায় আন্তজেলা ট্রান্সমিটার চোর চক্রের গ্যাংয়ের মূল হোতা সিআরবিসি এলাকার বাকিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে
চক্রের ৯ সদস্যকে বিপুল পরিমাণ টান্সমিটারের তামার তার ও চুরির যন্তপাতি সহ আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
আটক সদস্যদের মধ্যে প্রসাসনের সোর্স পরিচয়দানকারী চরিয়া মধ্যেপাড়া হানিফ সরকারের ছেলে সিএনজি চালক সাগর সরকার (২৬) ও রয়েছে।
এছাড়াও সিআরবিসি এলাকার ভাঙ্গারী দোকানদার নুরবনীর এর ভাঙ্গারী দোকান থেকে ও মালামাল উদ্ধার করা হয়।
নুরনবী এসময় পালিয়ে গেলেও পুলিশ আলমগীর ও মোস্তাককে আটক করে।
গ্যাং এর বাকি সদস্যরা হলো চড়িয়া কালীবাড়ি এলাকার আলতাফ আলীর ছেলে নয়ন( ২৮), জুলহাস ( ৩২), শরিফুল মৃধার ছেলে কাউছার (২৮), ছুরমান শেখের ছেলে রমজান (২৮), আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (৪০),
চরিয়া কান্দিপাড়া এলাকার হাকিম ফকিরের ছেলে মোঃ শামিম (৩৮), আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (৪০)
এছাড়াও উল্লাপাড়ার গয়েশ্বর বেলাই এর মন্টু প্রমানিক এর ছেলে শরিফুল ইসলাম ( ৩২)
পাবনা জেলার বেড়া থানার বড় পাইনা এলাকার চানমিয়ার ছেলে আলমগীর (৩০), মৃত সুরমাম হোসেন এর ছেলে মোস্তফা (৩০),
চক্রের সদস্যরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে নুরনবীর কাছেই তারা মালামাল বিক্রি করে আসছে।
নুরনবীর চক্রটির মূল হোতাদের একজন, বিভিন্ন এলাকার চোরাইকৃত সকল মালামাল সহ, ট্রান্সমিটারের মালামাল কিনে অন্যান্য ভাঙ্গারীর সাথে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়।
তবে চোর চক্রের ৯ সদস্য আটক হলেও ভাঙ্গারী ব্যবসায়ী নুরনবী এখনও পলাতক রয়েছে।