শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : “নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ করি’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ উপলক্ষে বনার্ঢ্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে দশটায় সিভিল সার্জন  কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক  প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে  সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে এক বনার্ঢ়্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়,  কালেক্টরেট স্কুল চত্বর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বনার্ঢ়্য র‍্যালিটি  উদ্বোধন করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন। বনার্ঢ়্য র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন। আলোচনা সভায়  উপস্থিত থেকে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবসটির  উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন।
অনুষ্ঠানের সভাপতি ডাঃ মোঃ নূরুল আমীন বলেন, সিরাজগঞ্জ  জেলাকে ফিস্টুলামুক্ত করার জন্য বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উক্ত কার্ক্রমকে ফলপ্রসূ করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। , বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে, বাড়িতে প্রসব সেবাকে নিরুৎসাহিত করে হাসপাতালের প্রসবসেবাকে উৎসাহিত করতে হবে। মাঠকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে প্রসবজনিত ফিস্টুলা সচেতনতা কার্যক্রমকে জোরদার করতে হবে। তিনি আরো বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি জটিল স্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব। আক্রান্ত নারীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয় সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম,  সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ রিয়াজুল ইসলাম, সদর হাসপাতাল সিরাজগঞ্জের গাইনী ডাক্তার ডাঃ বনানী রায়, সদর হাসপাতাল সিরাজগঞ্জের সহকারী পরিচালক ডাঃ মোঃ শফিউল্লাহ দেওয়ান,সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ উম্মে হাবিবা।
উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ জেলা ব্যাপী গত ২ মে ২০২৬ ইং তারিখ থেকে ২০ মে ২০২৬ ইং তারিখ পর্যন্ত ফিস্টুলা রোগী অনুসন্ধানের জন্য ক্যাম্পেইন কার্যক্রম চলমান আছে তারই ধারাবাহিকতায় নয়টি উপজেলায় মোট সন্দেহজনক ১৬ জন ফিস্টুলা রোগী সন্ধান পাওয়া যায়।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ইউএনএফপিএ সিরাজগঞ্জের ফিল্ড অফিসার ডাঃ কানিজ ফাতেমা। এই প্রোগ্রামটি সার্বিকভাবে সফল করার জন্য আয়োজনে সহায়তা করেন জেলা সমন্বয়কারী সিআইপিআরবি সিরাজগঞ্জের মোঃ শরিফুল ইসলাম শরীফ।
এছাড়া  আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজি কর্মকর্তা
বেসরকারী  উন্নয়ন সংস্থা এনডিপি প্রতিনিধি মোঃ মুসলিম উদ্দিন, ব্রাক প্রতিনিধি দীপক রায় সহ অন্যান্য এনজিওর প্রতিনিধি। এছাড়া সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউট থেকে ৩২ জন মিডওয়াইফ ও নার্স সহ মোট ৫৫ জন রেলি এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০