আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষ্যে- সিরাজগঞ্জে চাউলের বস্তা উপহার দিয়ে শতাধিক অসহায় ও খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটালেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক, মানবতার ফেরিওয়ালা, গরিব অসহায় মেহনতি মানুষের সেবক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।
বুধবার (১১ মার্চ ২০২৬) রাত সাড়ে আটটা দিকে পৌর শহরের ধানবান্ধি মতি সাহেবের ঘাট এলাকায় নিজ অফিস থেকে এই চাউলের বস্তা নিজ হাতে বিতরণ করেন তিনি।
শ্রমজীবী মানুষেরা ঈদ উপহার হিসেবে ২৫ কেজি চাউলের বস্তা পেয়ে আনন্দে বলেন, আমরা সারাদিন কাজ করে যে টাকা পায় তা দিয়ে এক বস্তা চাল কেনা সম্ভব হয় না। আজ হাজী আব্দুস সাত্তার ভাই আমাদের ঈদ উপহার হিসেবে এক বস্তা করে চাউল উপহার দিয়েছেন, এতে আমরা সবাই অনেক খুশি হয়েছি। কতদিন আগে এক বস্তা চাউল কিনেছিলাম তা মনে নেই। সাত্তার ভাই কিছু দিন পরপর গরিব অসহায় মানুষের পাশে টাকা, খাদ্য, পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে দাঁড়ান। আমরা সবাই হাজী আব্দুস সাত্তার ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যেনো প্রতিনিয়তই আমাদের পাশে এভাবেই থাকতে পারেন।
চাউল বিতরণ শেষে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, মুসলমানদের কাজ হলো একে অপরের পাশে দাড়ানো, এবং গরিব, অসহায় মেহনতি মানুষদের সহযোগিতা করা। মহান আল্লাহ তায়ালা আজ আমাকে অনেক কিছু দিয়েছেন, আবার অনেককে থাকার জায়গা টুকুও দেননি। তাই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তায়ালা আমাকে যেনো অসহায়, গরিব, দরিদ্র মানুষদের পাশে দাড়ানো ও তাদের সেবা করার মতো শক্তি দান করেন। আমি যতদিন বেঁচে আছি ততোদিন এই অসহায়, গরিব, দরিদ্র মানুষদের পাশে থেকে তাদের সেবা করে যেতে পারি। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, গরীব, দুস্থ ও অসহায়, মানুষদের সহযোগিতা করে আসছি, সামনের দিনগুলোতে এভাবেই সহযোগিতা করে যাবো। এবং আমি অনুরোধ করছি যাদের টাকা পয়সা, ধনসম্পদ আছে তারা যেনো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়।






