
নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা বিএনপির সংগ্রামী সহ-সভাপতি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক দুইবারের ভিপি ভিপি অমর কৃষ্ণ খোকসাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শালুয়াভিটা হাটে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকে কেন্দ্র করে পুরো হাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরের পর থেকেই হাটে আগত ব্যবসায়ী, ক্রেতা, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ভিপি অমর কৃষ্ণকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। গণসংযোগ চলাকালে তিনি হাটের বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তিনি বলেন, “জনগণই আমার শক্তি। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যেতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “খোকসাবাড়িসহ পুরো সদর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার অন্যতম লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণের সহযোগিতা থাকলে উন্নয়নের ধারাকে আরও বেগবান করা সম্ভব।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন। এ সময় শালুয়াভিটা হাটের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেক সাধারণ মানুষ ভিপি অমর কৃষ্ণের সঙ্গে করমর্দন করেন এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ভিপি অমর কৃষ্ণ দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তার এই গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, তিনি এলাকায় জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

গণসংযোগ শেষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে জনগণের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।,