
মোঃ হোসেন আলী( ছোট্র) :
সিরাজগঞ্জে এইচএসসি পরীক্ষায় কৃতি কার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
বৃহস্পতিবার(১৬ অক্টোবর) বিকেলে এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস কৃতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এইচএসসি পরীক্ষায় তোমাদের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা যে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছো, তা সত্যিই প্রশংসনীয় এবং সকলের জন্য অনুপ্রেরণার।
তোমাদের এই কৃতিত্ব কেবল তোমার ব্যক্তিগত অর্জনই নয়, বরং তোমার পরিবার ও শিক্ষকের জন্যও গর্বের একটি বিষয়। তোমরা এক অন্ধকার সময়ের মধ্যেও আলো খুঁজে নেওয়ার সাহস দেখিয়েছো। একটি অবিচারপূর্ণ, বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থার মধ্যেও নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছো। আজকের এই পরীক্ষাই প্রমাণ করে, দেশের তরুণ প্রজন্ম থেমে নেই — তারা প্রস্তুত পরিবর্তনের জন্য। শিক্ষা শুধু সনদ নয়, এটা অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি। বাংলাদেশকে একটি সমতা, ন্যায় ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে হলে তোমাদেরকেই এগিয়ে আসতে হবে। তোমরাই আগামীর নেতৃত্ব।তোমাদের সাফল্য হোক একটি নতুন বাংলাদেশের প্রেরণা।
আমি বিশ্বাস করি, তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনেও এমন সাফল্য অব্যাহত রাখবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।