শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে কাটা-ওয়াপদায় খোলামেলা ও নিরিবিলি পরিবেশে জমে উঠেছে গরুর হাট,খুশি ক্রেতা-বিক্রেতা


মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে কাটা-ওয়াপদা অস্থায়ী পশুর হাট। প্রায় ২৪ বছর ধরে শহরকেন্দ্রিক এই ঐতিহ্যবাহী পশুর হাটটি কোরবানির ঈদকে সামনে রেখে এখন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। খোলামেলা, নিরিবিলি ও মনোরম পরিবেশে গরু-ছাগল কেনাবেচায় সন্তুষ্টি প্রকাশ করছেন হাটে আসা পশু ক্রয় ও বিক্রয়কারীরাসহ সাধারণ মানুষ।

যমুনার চরাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকা থেকে দেশীয় জাতের গরু ও ছাগল এ হাটে আনা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারাও ভিড় করছেন পছন্দের কোরবানির পশু কিনতে। শহরের কাছাকাছি অবস্থান হওয়ায় আশেপাশের গ্রামের মানুষদের কাছেও হাটটি হয়ে উঠেছে সহজ ও নির্ভরযোগ্য কেনাবেচার স্থান।

কাটা-ওয়াপদা অস্থায়ী পশুর হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও জেলা জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ বলেন, “প্রায় ২৪ বছর ধরে এ হাট সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। এখানে দেশীয় গরু ও ছাগল পাওয়া যাচ্ছে। শহর সংলগ্ন হওয়ায় সাধারণ মানুষ সহজেই ন্যায্যমূল্যে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারছেন।

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এই অস্থায়ী হাটকে স্থায়ী হাটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এজন্য প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।”
এসময় উপস্থিত ছিলেন কাটা-ওয়াপদা গরুর হাট কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের হোসেন জুয়েলসহ হাট কমিটির অন্যান্য সদস্যরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০