
মোঃ হোসেন আলী ছোট্ট :
গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে সিরাজগঞ্জে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর উদ্যোগে পৌর এলাকার মাসুমপুরে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) শাখা কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়।
এনডিপির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং এনডিপির নির্বাহী পরিচালক (এমঅ্যান্ডই) ও শিক্ষা সহায়তা কর্মসূচির পরিচালক কাজী মাসুদুজ্জামান পলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান।

প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকে গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ বলা হয়, কারণ সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করেন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, পেশাগত চাপ এবং বিভিন্ন আইনি জটিলতার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও গঠনমূলক মতবিনিময় অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের এ যুগে তথ্য যাচাই, নির্ভরযোগ্য সূত্রের ব্যবহার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ প্রমাণভিত্তিক সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে পারে। স্বাধীন, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার সুরক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।

সংলাপে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এবং সহ-সভাপতি হীরুক গুণ।
এ সময় উপস্থিত ছিলেন এমএসএফের কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল আহমেদ, এমএসএফ প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজনীন শবনম, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পালসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানবাধিকার নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় এনডিপি, সিরাজগঞ্জ এ সংলাপের আয়োজন করে। এতে