সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান ও জরিমানা
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন
সিরাজগঞ্জে মওলানা ভাসানী ডিগ্রি কলেজের উদ্যোগে ভাষা শহিদদের ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন
সিরাজগঞ্জে গার্লস গাইড এসোসিয়েশন কর্তৃক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬৯ তম জন্মবার্ষিকী পালিত
সিরাজগঞ্জে জেলা স্কাউটসের উদ্যোগে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন
সবচেয়ে অলস ডিপার্টমেন্ট হলো কৃষি
রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ
রাজশাহীতে বিজিবির অভিযানে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার
পাবনার চাটমোহরের ধরইল মৎসজীবি পাড়ার ৪ শতাধিক পরিবার অবরুদ্ধ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিরাজগঞ্জে গার্লস গাইড এসোসিয়েশন কর্তৃক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬৯ তম জন্মবার্ষিকী পালিত

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে গার্লস গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা কর্তৃক আয়োজিত রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের  ১৬৯ তম, জন্ম বার্ষিকী আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হৈমবাল বালিকা উচ্চ বিদ্যালয়ে হল রুমে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ও গার্লস গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু করা  হয়।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার শাহনাজ মাহফুজ পারভীন,আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এঁর উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও গার্লস গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কমিশনার এলিজা সুলতানা।

গার্লস গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কমিশনার এলিজা সুলতানা বলেন,গাইডস ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েলের জন্ম দিন ২২ ফেব্রুয়ারি।  এই উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী গাইড সদস্যবৃন্দ তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর একটি থিম নিয়ে ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন করা হয়।  

আমি খুবই আনন্দিত আজকে এই দিবসট পালন করার জন্য  গার্লস গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা আজকে এই আয়োজনটি করার জন্য। তিনি আরো বলেন, অনেক দেশে দিনটি প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের সংক্ষিপ্ত নামানুসারে বিপি দিবস হিসেবে পরিচিত। বিশ্ব স্কাউট দিবস বা প্রতিষ্ঠাতা দিবস প্রতি বছর ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী উদযাপিত হয়, যা স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং তাঁর স্ত্রী ওলভে ব্যাডেন পাওয়েল-এর জন্মদিন। এটি স্কাউটদের প্রতিশ্রুতি নবায়ন এবং তরুণদের সেবা ও শৃঙ্খলাবোধে অনুপ্রাণিত করার দিন।

এসময়ে উপস্থিত ছিলেন গার্লস গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস,  সিরাজগঞ্জ সদর উপজেলা সচিব শামীম আরা,  উপজেলা কোষাধ্যক্ষ সারমীন নূরী,গার্লস গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা সদস্য শামীমা সুলতানা,  উপজেলা সদস্য নীলিমা রানী হালদার, পারভীন খাতুন,  মোছাঃ রওশন আরা,  হোসেনপুর  দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ খাতুন, ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা হোসেন,সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭