শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে গ্রাম আদালত বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে উপজেলা রিসোর্স সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট, :
সিরাজগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিচার কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে উপজেলা রিসোর্স সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, সিরাজগঞ্জ যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে বিচারপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা এবং আদালতের ওপর মামলার চাপ কমানো।
তিনি বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আইনের সঠিক প্রয়োগ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্ষমতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ের রিসোর্স সদস্যদের দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলাই এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য, যাতে তারা পরবর্তীতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দিতে পারেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন লিগ্যাল এইড সিরাজগঞ্জের কর্মকর্তা কাফি আল আজাদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা। কর্মশালার সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান।

প্রশিক্ষণে গ্রাম আদালত আইন-২০০৬, গ্রাম আদালতের বিচারব্যবস্থা, মামলা পরিচালনার ধাপ, সালিশ ও গ্রাম আদালতের পার্থক্য, আদালতের এখতিয়ার, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিভিন্ন ধারা, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়ের পদ্ধতি, আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন, আদালত অবমাননা সংক্রান্ত বিধান, বিভিন্ন রেজিস্টার ও ফরম পূরণ, উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা পরিচালনা এবং অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া বিষয়ে ভিডিও প্রদর্শনী এবং ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা নিজ নিজ এলাকায় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ কামরুল ইসলাম সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০