
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পার পাঁচিল গ্রামে এইচবিবি রাস্তার ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সিরাজগঞ্জ ১ কাজিপুর ও সদর আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা।
মঙ্গলবার ( ১২ মে ২০২৬ ইং) সকাল ১১ টায় ছোনগাছা ইউনিয়নের পার পাঁচিল হেলালের বাড়ি হতে ভাটপিয়াড়ী মসজিদ পর্যন্ত লিংক কাশেমের বাড়ি হতে মান্নানের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্হাপন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ১ কাজিপুর ও সদর আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা বলেন, বিগত সতেরো বছরে দেশে যে উন্নয়ন হয়নি বিএনপি সরকারের এই পাঁচ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে উত্তরাঞ্চলে শেখ হাসিনা কোনো উন্নয়ন করেনি। কিন্তু বর্তমান সরকার কোনো বিশেষ এলাকা ভিত্তিক উন্নয়ন করবেনা সারাদেশেই সমভিত্তিতেই উন্নয়ন করবে।
তিনি আরও বলেন, এদেশ আমাদের উন্নয়নের দায়িত্ব আমাদের সেজন্য উন্নয়নের কাজে কোনো রকমের অনিয়ম বরদাস্ত করা হবে না। কাজ যেনো সঠিক ভাবে হয় সেজন্য দলীয় নেতা কর্মী সহ এলাকার জনগণের নজর দিতে হবে। কেউ যেনো কোনো কাজে চাঁদাবাজি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এই কাজিপুর ও সদর আংশিক আসনে কোনো চাঁদাবাজি ও মাদক সন্ত্রাস করতে দেওয়া হবেনা। এগুলোর সাথে যদি আমার ভাই ও জড়িত থাকে তাঁকেও ছাড় দেওয়া হবেনা।
তিনি আরও বলেন, আমি দলীয় নেতা কর্মীদের বলবো তারেক রহমান যে উন্নয়নের শপথ নিয়ে কাজ করছে তাকে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। বিগত সতেরো বছর দেশ অনেক পিছিয়ে গেছে এদেশকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে নতুন করে ঢেলে সাজাতে হবে।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মামুন খান,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,সহ- প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলাল, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন, সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরন,ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু,সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ,ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান সহ ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।