
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) সিরাজগঞ্জ পৌর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৮০০টি অসহায় পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম এবং সিরাজগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।