শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে জিয়া পরিষদ,সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

মোঃ হোসেন আলী ছোট্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে পৌর শহরের মুজিব সড়কস্থ সোনালী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ শাখা প্রাঙ্গণে জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটি সিরাজগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটি সিরাজগঞ্জের সভাপতি রেজা আবু নায়েস ফারুকী হীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২( সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ।

প্রধান অতিথির বক্ত্যবে রুমানা মাহমুদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে স্বনির্ভর অর্থনীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন। তাঁর সততা, দেশপ্রেম ও আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। তাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীদের সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফয়সাল মাহমুদ এবং জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু হাসিম তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম।

আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাঁর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০