শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন উদযাপন

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্র :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জের গণমানুষের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু-র ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও নেতাকর্মীদের শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে জেলা বিএনপির দলীয় কার্যালয়।

রবিবার (১০ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা-র আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, বিএনপি নেতা মোঃ আব্দুল কাদের, জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মোঃ নুরন্নবী, হেলাল আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে প্রিয় নেতার জন্মদিন উদযাপন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি সিরাজগঞ্জের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এক সাহসী ও পরীক্ষিত নেতৃত্বের নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দক্ষতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জে বিএনপির রাজনীতি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক সংকটময় সময়ে ইকবাল হাসান মাহমুদ টুকু সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা বিএনপিকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জুগিয়েছে।

পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কেক কেটে ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বলেন, সিরাজগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক ইকবাল হাসান মাহমুদ টুকু আগামী দিনেও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০