মোঃ হোসেন আলী (,ছোট্ট) : স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬৯ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২শে ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকায় প্রধান ডাক ঘর সংলগ্ন সিরাজী রোডস্থ জেলা স্কাউট ভবণের দ্বিতীয়তলায় বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬৯ তম, জন্ম বার্ষিকী পালন করা হয়। আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়।

অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন, আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের জন্মবার্ষিকী উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এ.এলটি)।

এসময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের কোষাধক্ষ্য শাহ সুলতান ফিরোজ, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম, জেলা কাব লিডার মোঃ আইউব, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্কাউট লিডার মোঃ আব্দুস সবুর, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট)সহ আরো অন্যন্য স্কাউট শিক্ষক / শিক্ষিকা, কাব স্কাউট, স্কাউট দলের সদস্যরা উপস্থিত ছিলেন।





