
মোঃ হোসেন আলী ছোট্ট : "নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শহরের বিভিন্ন হাসপাতাল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ব্লিচিং পাউডার ছিটানোসহ জনসচেতনতা বৃদ্ধিমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

শনিবার (০৯ মে, ২০২৬) সকালের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর নির্দেশক্রমে পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শিমুল তালুকদার সহ আরো অন্যন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডাঃ শিমুল তালুকদার বলেন,ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নগরবাসী নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’ তিনি আরও বলেন, মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।