
মোঃ হোসেন আলী (ছোট্ট) : সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের বিএনপি মনোনিত ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু"র ধানের শীর্ষ মার্কায় শহরের বিভিন্ন এলাকায় গিয়ে পথচারীদের মাঝে ব্যাপক গণ-সংযোগ, লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশীর জ্যৈষ্ঠ ছেলে জাভেদ হাসান মাহমুদ।
এসময়ে জাভেদ হাসান মাহমুদ ভোটারদের সাথে মতবিনিময় করে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া পাওয়া যায়।গণসংযোগ কালে এ সময়ে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক রাসেল রহমান,কৃষক দলের যুগ্ন আহবায়ক আহসানুল কবির শাওন, সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন হিটলার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।