শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে নিখোঁজের পর উদ্ধার ৩ বছরের শিশু রাইসা, হাসপাতালে ভর্তি

সোহান সেখ:

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাছুমপুর নতুনপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার পর রাইসা (৩) নামে এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (২৪মে) সকাল ১১টার দিকে নিজ বাসার পাশেই খেলাধুলা করছিল রাইসা। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে খবর আসে, সিরাজগঞ্জ শহরের বাহির গোলা ঘোষপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পেছনে শিশুটিকে পাওয়া গেছে। স্থানীয়রা শিশুর কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে থানায় নেওয়া হলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

স্থানীয়দের দাবি, শিশুটিকে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল। উদ্ধার করার সময় সে অসুস্থ ও দুর্বল অবস্থায় ছিল। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের মধ্যস্থতায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, শিশুটি এখনো অসুস্থ রয়েছে। সে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়ার সময় শিশুটি আতঙ্কিত ও অসুস্থ অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, জিডি করার পরেই খোঁজ নিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০